প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৭ পিএম
          --- ১ মাস আগে
Ad

ঠাকুরগাঁওয়ে স্মরণসভা, শিক্ষা বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

অ- অ+
ঠাকুরগাঁওয়ে স্মরণসভা, শিক্ষা বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল
সাবেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম জয়নাল আবেদিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্মরণসভা, শিক্ষা বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Ad

ঠাকুরগাঁও প্রতিনিধি শুক্রবার সকাল ১১টায় জয়নাল আবেদিন স্মৃতি পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মুহা. জালাল উদ্দীন।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, জামায়াত নেতা মিজানুর রহমান মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায়, সাবেক শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেনসহ অনেকে। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের সুযোগ্য পুত্র ও ইএসডিও’র নির্বাহী পরিচালক মুহা. শহীদ উজ জামান।

বক্তারা জয়নাল আবেদিনের কর্মময় জীবন, শিক্ষা ও সংস্কৃতিতে তাঁর অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জয়নাল আবেদিন ছিলেন মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক ব্যক্তিত্ব, যিনি সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে মরহুমের দুই ছেলে সাবেক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান ও মাহবুব আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন ১৩ জন দরিদ্র, দুস্থ ও অসহায় মেধাবী প্রকৌশল ও মেডিক্যাল শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ১৭ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে ২ লাখ ৬৬ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে মরহুম জয়নাল আবেদিনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert